৯ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক : আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে চারজন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
সোমবার এ প্রতিবেদন লিখা পর্যন্ত এ পাঁচজনের মনোনয়ন প্রত্যাহার বিষয়টি নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের সহকারী রিটার্নিং অফিসার উত্তম কুমার।
তিনি জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বিকেল সাড়ে চারটা পর্যন্ত পাঁচ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
তিনি আরো জানান, এ পাঁচজনের মধ্যে গতকাল ২ জন প্রার্থী ও আজ ৩ জন প্রার্থী রয়েছেন।
সোমবার মনোনয়ন প্রত্যাহার করে নেয়া ৩ প্রার্থীরা হলেন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সিরাজ খান, ১৪ নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম শামীম ও ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিঠু তালুকদার।
এর আগে মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহার করে নেয়া ২ জন প্রার্থী হলেন, ২১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এনামুল হক এবং ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খসরু আহমদ।
এদিকে প্রতিবেদন লিখা পর্যন্ত পাঁচ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিলেও কোনো মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
(আজকের সিলেট/৯ জুলাই/ডি/কেআর/ঘ.)