৯ জুলাই ২০১৮


শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গালিবকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। আসামি গালিব শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আশিদোন ইউনিয়নের রামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি নজরুল ইসলাম জানান, মাদক মামলায় গালিবের এক বছরের কারাদণ্ড দেন আদালত। কিন্তু গালিব দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান করে তাকে গ্রেফতার করা হয়।

(আজকের সিলেট/৯ জুলাই/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন