১২ অক্টোবর ২০২৩
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশাশ জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাফায়েত হোসেন লিটনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।
এসময় আরও বক্তব্য রাখেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার দিলিপ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুঘলক আহমেদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ আবদুল বারেক ছোটন,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ সহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
আজকের সিলেট / জনি কান্ত শর্মা