৮ জুলাই ২০১৮


সুনামগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো- উত্তরবীর গ্রামের বাপ্পী মিয়ার ছেলে মোদাক্কির মিয়া (০৩) ও একই গ্রামের আরিফ মিয়ার মেয়ে মোন্তাহার বেগম (০২)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই বোন।

রোববার দুপুরে উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে নিজেদের বাড়ির উঠানে মোদাক্কির ও মোন্তাহার ফুটবল খেলছিলো। এক পর্যায়ে পরিবারের অজান্তে তারা দুইজন বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে যায়। পরে তাদের ওই ডোবা থেকে তাদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ওসি সুরঞ্জিত তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

(আজকের সিলেট/৮ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন