৮ জুলাই ২০১৮


ওসমানীনগরে কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিন ধ্বংস

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে অভিযান চালিয়ে অবৈধ ৪ মণ কারেন্ট জালও নিষিদ্ধ পলিথিন আটক করা হয়। ধারণা করা হচ্ছে আটককৃত জালগুলোর মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।

রোববার দুপুরে উপজেলা উপজেলা ভবনের সামনে খোলা জায়গায় আটককৃত জালগুলো আগুনে পুড়ানো হয়।

জানা যায়, রোববার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের নেতৃত্বে গোয়ালাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের একাধিক জালের দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত ১২০ কেজি কারেন্ট জাল ও পলিতিন জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম জানান, অবৈধ নিষিদ্ধ জাল ক্রয় বিক্রয় বন্ধের ব্যাপারে কোনো আপোষ নয় পর্যায়ক্রমে জলাশয়গুলোতে অভিযান পরিচালনা করা হবে। উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রতিটি হাট-বাজারে এ অভিযান অব্যাহত থাকবে।

(আজকের সিলেট/৮ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন