৮ জুলাই ২০১৮
নিজস্ব প্রতিবেদক : নগরীর সুরমা মার্কেট এলাকায় নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে পাঁচ নারীসহ ৯ জনকে আটক করা হয়। পরে কোতোয়ালী থানায় তাদেরকে হস্তান্তর করে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসানের নেতৃত্বে অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোতোয়ালী মডেল থানার ওসি মোশাররফ হোসেন।
(আজকের সিলেট/৮ জুলাই/ডি/কেআর/ঘ.)