৭ জুলাই ২০১৮


নগরপিতা নয়, খাদেম হিসেবে পাশে থাকতে চাই : সেলিম

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী বদরুজ্জামান সেলিম বলেছেন, কথিত নগরপিতা নয়, আমি খাদেম হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের ভালবাসা ও সহযোগিতাই আমাকে চুড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সকল শ্রেনী পেশার মানুষের উৎসাহ উদ্দীপনাই আমার পথ চলার প্রেরণা।

শনিবার দিনভর নগরীর বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে তিনি পৃথক মতবিনিময় করেন।

এছাড়া নগরীর ৫নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী ও নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে পৃথক গণসংযোগ করেন। এসময় সকল শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ বদরুজ্জামান সেলিমের সাথে গণসংযোগে অংশ নেন।

তারা বলেন- সততা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থী হিসেবে নাগরিক সমাজের পছন্দের প্রার্থী হলেন বদরুজ্জামান সেলিম।

(আজকের সিলেট/৭ জুলাই/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন