৭ জুলাই ২০১৮


জুড়ীকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করলেন হুইপ শাহাব উদ্দিন

শেয়ার করুন

জুড়ি (মৌলভীবাজার) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের মধ্যে বাংলাদেশকে ভিক্ষুকমুক্ত করার কর্মসূচি ঘোষণা করেছেন। এরই অংশ হিসেবে মৌলভীবাজারের জুড়ী উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার জাতীয় সংসদের হুইপ ও জুড়ী-বড়লেখার সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন জুড়ীকে ভিক্ষুকমুক্ত ঘোষণা ও ভিক্ষুক পুনর্বাসনের শুভ উদ্বোধন করেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহাব উদ্দিন বলেন, ভিক্ষুকমুক্ত করে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে দেশ উন্নয়নের দিকে আরও অনেক দূর এগিয়ে যাবে।

এসময় তিনি মৌলভীবাজার জেলাকে ভিক্ষুকমুক্ত করতে প্রশাসনের সঙ্গে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক তোফায়েল ইসলাম।

(আজকের সিলেট/৭ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন