৭ জুলাই ২০১৮


ওসমানীতে অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে দুই দিন ধরে পড়ে আছে এক অজ্ঞাত ব্যক্তির লাশ। পুলিশ ওই লাশের আত্মীয় স্বজনকে খুঁজছে।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুর্মুর্ষ অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তি চিকিৎসাধীন ছিল। ৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু ঘটে। এরপর কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের হিমাগারে রেখেছে। কিন্তু এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় মিলেনি।

কোতোয়ালি থানার এসআই আব্দুল বাতেন জানিয়েছেন, ওই লাশের ছবি তুলে পরিচয় সনাক্তের চেষ্ঠা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় ৫ জুলাই একটি অপমৃত্যু মামলা হয়েছে। আত্মীয়-স্বজন খুজে পেলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান।

(আজকের সিলেট/৭ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন