৬ জুলাই ২০১৮


সুরমা নদীর পানি এখনও বিপদসীমার ৬৩ সে. মি. ওপরে

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : ভারতীয় পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে সুরমা নদীর পানি এখনও বিপদসীমার ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকাল থকে বিকেল পর্যন্ত বৃষ্টি পাতের পরিমাণ কম হওয়ায় বৃহস্পতিবারের চেয়ে পানি কমেছে ১৪ সেন্টিমিটার। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩ মিলিমিটার।

বৃহস্পতিবার সুরমার পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপরে ছিলো। পানি সুনামগঞ্জ উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে আবহাওয়া অধিদফতর থেকে বন্যা হওয়ার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি।

শহরের নিচু এলাকা থেকে ধীরে ধীরে নামতে শুরু করছে পানি। কিছু এলাকায় জলাবদ্ধতার কারণে পানি নামতে একটু সময় লাগছে। আর পানি কমতে থাকায় সুনামগঞ্জ শহরের বাসিন্দাদের মনে স্বস্তি দেখা দিয়েছে।

উত্তর আরপিন নগর এলাকার বাসিন্দা সাহেল মিয়া বলেন, জলাব্ধতার কারণে বাড়ির পাশে পানি জমে আছে। পানি কমার ফলে কিছুটা স্বস্তিতে আছি। না হলে যেভাবে পানিবৃদ্ধি পাচ্ছিলো ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যেতও। সকাল থেকে বৃষ্টি কম হওয়ায় পানি আর বৃদ্ধি পাচ্ছে না।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, গত ২৪ ঘণ্টায় বৃষ্টি পাত হয়েছে ৩ মিলিমিটার। আর সে কারণে মূলত পানি কমছে। আশা করা যাচ্ছে রোদ হলে পানি আরও কমে যাবে। ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে।

(আজকের সিলেট/৬ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন