৬ জুলাই ২০১৮
ডেস্ক রিপোর্ট : শুক্রবার বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালী থানা শাখার কার্যালয়ে মেয়র প্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান কোতোয়ালী থানাধীন মেডিকেল জোনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালী থানা সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রাক্তন সেক্রেটারী আজমল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, নগর সদস্য মাও. রেদওয়ানুল হক চৌঃ, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলার সদর মুফতি মোঃ ফখর উদ্দীন, সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলার সভাপতি নজির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সেক্রেটারি হেলাল উদ্দিন ভুঁইয়া, আইএবি নগর অর্থ সম্পাদক মাও. আব্দুল হাকিম প্রমুখ।
(আজকের সিলেট/৬ জুলাই/ডি/এসসি/ঘ.)