৬ জুলাই ২০১৮


নগরবাসীর খাদেম হতে চাই : সেলিম

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী বদরুজ্জামান সেলিম বলেছেন- চেয়ারে বসে প্রশাসক নয় আপনাদের প্রকৃত খাদেম হিসেবে নিজেকে উৎসর্গ করতে চাই। আমার নগর পরিচালনার মুল চাবিকাঠি হবে সততা ও উন্নয়ন। আপনাদের দোয়া ও ভালবাসায় আমি নাগরিক সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই মডেল নগরী করে তুলতে অঙ্গিকারাবদ্ধ।

শুক্রবার দিনভর নগরীর বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গের সাথে তিনি মতবিনিময় করেন।

নগরীর ১৮নং ওয়ার্ডের একটি মসজিদে পবিত্র জুমআর নামাজ শেষে সর্বস্থরের মুসল্লীদের সাথে কুশলাদি বিনিময় ও মতবিনিময় করেন। এসময় ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মুসল্লীগণ বদরুজ্জামান সেলিমের মেধা, যোগ্যতা ও সততার জন্য তাঁকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

(আজকের সিলেট/৬ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন