৬ জুলাই ২০১৮


সুনামগঞ্জে গাঁজাসহ যুবক আটক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জ থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ সদস্যরা। তার নাম মো. সাবাজ আলী (২৫)। তিনি দোয়ারাবাজার থানার কাঞ্চনপুর গ্রামের মৃত তেরাব আলীর পুত্র।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৯, সিপিসি-৩ সদর কোম্পানির সদস্যরা সুনামগঞ্জ সদর উপজেলায় অভিযান পরিচালনা করে।

এ সময় ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তা থেকে সাবাজকে আটক করা হয়। তার কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজাও উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

উদ্ধারকৃত গাঁজাসহ সাবাজকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

(আজকের সিলেট/৬ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন