এমদাদুর রহমান চৌধুরী জিয়া : জাহাঙ্গীর আলম সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে ৩৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন । তিনি ঘুড়ি প্রতীক পেয়ে আনুষ্টানিকভাবে প্রচারনা শুরু করেন ২জুন সন্ধ্যায় নগরীর মেজরটিলা বাজারস্থ টেক্সটাইল রোডে তার নির্বাচনী অফিস উদ্ধোধন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে। ৷
প্রয়াত ইকবাল চেয়ারম্যানের ভাই জাহাঙ্গীর আলম সিলেট জেলা আওয়ামী -যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত। দলের দুঃসময়ে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে চিনে সকলেই। তাছাড়া দীর্ঘদিন থেকে এলাকার অসহায় মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন তিনি। গেল বন্যা ও করোনার সময় ও এলাকার মানুষকে নিরলস সেবা দিয়েছেন তিনি।
এক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনে আমার প্রত্যাশিত প্রতীক ছিল ঘুড়ি। নির্বাচন কমিশন ঘুড়ি প্রতীক আমাকে বরাদ্দ দিয়েছেন। আমি যদি আপনাদের মহা মূল্যবান ভোট পেয়ে নির্বাচিত হই তাহলে ৩৫নং ওয়ার্ডকে স্মার্ট নগরীর অংশ গড়ে তোলবো।
জাহাঙ্গীর আলম সবার দোয়া ও আন্তরিক সহযোগীতা চেয়ে বলেন নির্বাচিত হলে আমি আমার ৩৫নং ওয়ার্ড বাসিকে স্মার্ট ওয়ার্ড ঊপহার দেব।