৩ জুলাই ২০১৮


মানুষের কল্যাণে কাজ করা আমার মূল লক্ষ্য : কয়েছ লোদী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, সিলেট নগরীর ৪নং ওয়ার্ড একটি আদর্শ ওয়ার্ড। এ এলাকার রাস্তা পাকা, প্রশস্তকরন ও সংস্কার, পানি সমস্যা, ছড়া, দখলমুক্ত করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। এ সকল কাজে এলাকাবাসী সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমার জীবনের মূল ল্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। অতীতের মতো ভবিষ্যতেও এলাকার মানুষের সহযোগিতা করে যাবো বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার দুুপুরে একাজের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৪নং ওয়ার্ডকে একটি উন্নত, সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক ৪নং ওয়ার্ড একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল ল্য।
৪নং ওয়ার্ড হাউজিং এষ্টেট মসজিদ সংলগ্ন গলির রাস্তার পাকার কাজের রাস্তার ঢালাইয়ের শুভ উদ্বোধনকালে তিনি এসকল কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম বারী, এম এ গণি, নজরুল ইসলাম, হাজী আলমগীর হোসেন, আরিফুল ইসলাম মুন্না প্রমুখ।

(আজকের সিলেট/৩ জুলাই/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন