২ জুলাই ২০১৮
ডেস্ক রিপোর্ট : বিজয়ের কণ্ঠ সত্য ন্যায় ও মুক্তিযুদ্ধের চেতনা প্রসঙ্গে কখনো আপোস করে না। সিলেটের সমস্যা, সম্ভাবনা, উন্নয়নসহ প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পাশাপাশি প্রবাসীদের সুখ, দুঃখের কথাও ওঠে আসে এই কাগজে। প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখছেন। এজন্য প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা তুলে ধরতে বিজয়ের কণ্ঠ অত্যন্ত আন্তরিক।
সোমবার সন্ধ্যায় দৈনিক বিজয়ের কন্ঠ ফাউন্ডেশন সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূইয়ার দেশে আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তারা এসব কথা বলেন।
দৈনিক বিজয়ের কণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক জে. এ কাজল খানের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক লুৎফুর রহমান তোফায়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পত্রিকার উপদেষ্টা পরিষদের সভাপতি বিজিত চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পত্রিকার সাহিত্য সম্পাদক কবি মামুন সুলতান, সিনিয়র স্টাফ রিপোর্টার খলিলুর রহমান, সাইফুর তালুকদার ও রেজাউল হক ডালিম।
উপস্থিত ছিলেন- স্টাফ রিপোর্টার আব্দুল খালিক, তানভীর তালুকদার, স্টাফ ফটোগ্রাফার এসআই সবুজ, সাহেদ আহমদ শান্ত, নজমুল হক চৌধুরী।
(আজকের সিলেট/৩ জুলাই/ডি/এসসি/ঘ.)