৩ জুলাই ২০১৮


মহানগর বিএনপির কর্মীসভা বৃহস্পতিবার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারান্তরীণ তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েসী সাজা বাতিল ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কর্মীসভার আয়োজন করতে যাচ্ছে সিলেট মহানগর বিএনপি।

উক্ত কর্মীসভা আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কাজীটুলাস্থ মিতা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।
সভায় সিলেট মহানগর ও ২৭টি ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

(আজকের সিলেট/৩ জুলাই/ডি/প্রেবি/কেআর/ঘ.)

শেয়ার করুন