২৭ জুলাই ২০১৭


মৌলভীবাজার পৌরসভা বাজেট ঘোষনা

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেট ঘোষনা করেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এ বাজেট ঘোষনা করেন পৌর মেয়র।

পৌর মেয়র তার বাজেট বক্তৃতায় পৌরসভার সার্বিক বিষয় ও আয় ব্যায়ের বিবরণ তুলে ধরেন। এবারের মোট আয় ৮৩ কোটি ১০ লক্ষ ৬০ হাজার ৪৫ টাকা এবং মোট ব্যায় ৮২ কোটি ৮৬ লক্ষ ৯ হাজার ৫৩৬ টাকা বলে জানান। পরে আগামী বছরের জন্য সর্বমোট ৮৩ কোটি ৩৫ লক্ষ ৫৮ হাজার ৫৩ টাকার বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন, বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ারুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান প্রমুখ।

 

 

(আজকের সিলেট/২৭ জুলাই/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন