১ জুলাই ২০১৮


নাজিরবাজারে এনা বাসের চাপায় পথচারী নিহত

শেয়ার করুন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমার নাজিরবাজারে এনা পরিবহনের বাস চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে তিনি মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেননি।

রোববার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১১ টার দিকে এনা পরিবহনের একটি বাস রাস্তা পারাপারের সময় এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নিচ্ছে।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে জানান, এনা পরিবহনের একটি বাস এক পুরুষ লোককে চাপা দিয়েছে বলে জানতে পেরেছি। তবে তাঁর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

(আজকের সিলেট/১ জুলাই/এসটি/ঘ.)

শেয়ার করুন