৩০ জুন ২০১৮


হবিগঞ্জে কাঁঠাল খেয়ে গৃহবধূর মৃত্যু

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের অাজমিরীগঞ্জে কাঁঠাল খেয়ে তানিয়া অাক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তানিয়া অাক্তার ওই গ্রামের সামায়ূন মিয়ার (২২) স্ত্রী।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বং ইসলামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, শনিবার বিকালে সবার সাথে কাঁঠাল খান তানিয়া। পরে কয়েকটি জামও খান তিনি। এরপরই বমি করতে থাকেন তানিয়া। বমি করার পর তানিয়ার মুখমন্ডলসহ সমস্ত শরীর কালো হতে থাকে। পরে স্বজনরা তানিয়াকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে যাওয়ার পরপরই তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোল্লা অাবিদুর রেজা বলেন, ধারনা করা হচ্ছে কেমিক্যালযুক্ত কাঁঠাল অার কালো জাম খেয়ে বিষক্রিয়ায় অাক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মূল বিষয়টি জানা যাবে।

(আজকের সিলেট/৩০ জুন/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন