১৭ মে ২০২২


খারইল বিলে নিখোঁজ আরো একজনের লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শহরতলীর জালালাবাদ ইউনিয়নের খারইল বিলে ডিঙি নৌকা ডুবে রেজাখ আলী নামে নিখোঁজ আরো এক জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সিলেট সদর উপজেলার রায়েরগাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে নিখোঁজ রেজাখ আলীর মরদেহ সিলেট জালালাবাদ থানার লালপুর গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার বিকেলে পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে আছকন্দর আলীর (৫০) লাশ উদ্ধার করে পুলিশ।

প্রসঙ্গত, রোববার রাত সাড়ে ১০টার দিকে একটি নৌকায় রায়েরগাও থেকে কালারুকা যাচ্ছিলেন বেশ কয়েক জন আরোহী। পথে সিলেট সদরের খারইল বিলের মধ্যবর্তী স্থানে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে নৌকার ৬ আরোহী তীরে ফিরতে পারলেও পঞ্চাশোর্ধ্ব ২ ব্যক্তি নিখোঁজ হন।

শেয়ার করুন