৩০ জুন ২০১৮
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুর থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে হরিণটিকে সুস্থ অবস্থায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকালে শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া চা বাগান থেকে হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ভুরভুরিয়া চা বাগান সংলগ্ন বড় একটি পুকুরে পানি পান করতে এসে হরিণটি পুকুরের কাদা-পানিতে আটকে যায়। এসময় প্রদীপ পাশি, মিন্টু মৃধা, নন্দলাল হাজরা ও সন্তুস রিকিয়াশন নামে স্থানীয় চার যুবক পানিতে নেমে হরিণটি উদ্ধার করেন। পরে বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বন বিভাগের কর্মীরা এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যান।
(আজকের সিলেট/৩০ জুন/ডি/এসটি/ঘ.)