২৭ জুন ২০১৮
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ১ হাজার ৬৬৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে উপজেলার মরা খোয়াই নদীতে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাহিমনা আক্তার, চুনারুঘাট মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুল মোছাব্বিরসহ স্থানীয় লোকজন এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের অর্থায়নে বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় উপজেলার চন্ডছড়া চা বাগানের পরি বিল ও জামটিলা লেক, ডুমডুমিয়া বিল, টেকেরঘাট মরা খোয়াই নদী, ধলাইর খাল, ইছাকোটা মরা নদীসহ বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে পোনাগুলো অবমুক্ত করা হয়।
(আজকের সিলেট/২৭ জুন/এসটি/ঘ.)