২৬ জুন ২০১৮


এমপি এহিয়াকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : সিলেট-২ আসনের এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে হত্যার চেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ওসমানীনগরের তাজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয় পার্টি।

মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে যারা হত্যা করতে চায় তারা উন্নয়নের শত্রু, জনতার শত্রু। কাউকে হত্যার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় না। ইয়াহইয়া চৌধুরী এহিয়া নিজের সততা আর উন্নয়ন দিয়ে সিলেট-২ আসনের মানুষের হৃদয়ে চিরস্থায়ী ঠাঁই করে নিয়েছেন। এলাকার মাটি ও মানুষের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমুদ। সাধারণ সম্পাদক মকবুল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিদ্দেক মিয়া, আশরাফ মিয়া সিরাজ, সিলেট জেলা জাপার অর্থ সম্পাদক আব্দুল মালিক, বিশ্বনাথ জাতীয় পার্টির সাবেক সভাপতি সিতাব আলী, সাবেক যুগ্ম আহবায়ক একেএম দুলাল, বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুক্তার মিয়া, সাধারণ সম্পাদক হরেশ চন্দ্র দাস, বালাগঞ্জ মহিলা জাতীয় পার্টির সভাপতি লুবনা বেগম, জাপা নেতা হাজী খলকু মিয়া, সাইদুর রহমান সৈয়দ, তাজিদ বকস লিমন, বশির মিয়া, আমিরুল শিকদার, আব্দুল মুহিম, যুবসংহতি নেতা নূরুল ছাদিক, রাজু মিয়া, ওসমানীনগর উপজেলা ছাত্র সমাজের সভাপতি জাবের আহমদ চৌধুরী, ছাত্রনেতা কাইয়ুম রাজ, মিজানুর রহমান, বাহার মিয়া প্রমুখ।

মিছিলের পূর্বে ওসমানীনগর উপজেলা কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচী পালন শেষে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও এমপি এহিয়ার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমানের হাতে তুলে দেন উপজেলা জাপার নেতৃবৃন্দ।

(আজকের সিলেট/২৬ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন