২৫ জুন ২০১৮


সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্র“পের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

শেয়ার করুন

সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্র“পের দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৮-২০২০) সোমবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে বিকাল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্র“পের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ১৩ সদস্যের কার্যকরী পরিষদের সদস্য পদে যেসব প্রার্থীরা নির্বাচিত হয়েছেন তারা হলেন, মো. এনাম হোসেন রুমি (প্রাপ্ত ভোট ১০৮), মো. শাহেদুর রহমান (প্রাপ্ত ভোট ১০৩), মো. আব্দুল লতিফ চৌধুরী লিপু (প্রাপ্ত ভোট ১০৬), মো. নুরুল ইসলাম (প্রাপ্ত ভোট ১০১), মো. আবুল কালাম কাজল (প্রাপ্ত ভোট ১০৮), মো. নাসির উদ্দিন (প্রাপ্ত ভোট ১০৮), মো. সেলিম আহমদ (প্রাপ্ত ভোট ১১০), নাজির আহমদ স্বপন (প্রাপ্ত ভোট ১০৯), মো. সুহেল আহমদ (প্রাপ্ত ভোট ১১০), মো. আবু জাফর সিদ্দিকী (প্রাপ্ত ভোট ১০৫), মো. নাজমূল হোসেন (প্রাপ্ত ভোট ১০৯), সমিরণ চন্দ্র পাল লিটন (প্রাপ্ত ভোট ৯০), মো. আবুল খায়ের (প্রাপ্ত ভোট ৯০)। নির্বাচনে হাবিব আহমদ চৌধুরী শিলু ৪৭ ভোট ও আখলিছুর রহমান ৪৪ ভোট পেয়ে পরাজিত হন।
ভোট গণনাকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্র“পের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী, সদস্য মো. ছালেহ আহমদ চৌধুরী, এম. এ মজিদ, প্রধান প্রিজাইডিং কর্মকর্তা এডভোটেক জুবায়ের বখত জুবের, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মো. হুমায়ুন রশিদ তারেক, সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্র“পের সভাপতি মো. সামসুদ্দিন সমছু, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম তারেক।
আরো উপস্থিত ছিলেন- মো. সাহেদুর রহমান, মো. আব্দুল লতিফ চৌধুরী লিপু, মো. নুরুল ইসলাম, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি রিফাত ট্রান্সপোর্টের স্বত্ত্বাধিকারী মো. হাবিব আহমদ চৌধুরী শিলু ও মো. আখলিছুর রহমান। নির্বাচন পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর সয়ফুল আমিন বাকের, সাংবাদিক আবুল মোহাম্মদ।  প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন