২৫ জুন ২০১৮
নিজস্ব প্রতেবেদক: গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল ফিতরের ছুটি শেষে দীর্ঘ ২৩ দিন পর রবিবার (২৪ জুন) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) খুলেছে।
এদিকে সোমবার সকাল ৯টা থেকে ছাত্র-ছাত্রীদের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকশনা দপ্তর।
এছাড়া ১ জুলাই রবিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা স্বাভাবিক নিয়মে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। ২৪জুন এক জরুরী বৈঠকে বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের আশঙ্কায় গত ৩১মে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিলো এবং সেই সাথে তাৎক্ষণিক ছাত্রছাত্রীদের হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছিল।
(আজকের সিলেট/ডি/২৫ জুন/টি আর/ঘ)