২১ জুন ২০১৮


লাখাইয়ে কীটনাশক পানে যুবকের

শেয়ার করুন

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় কীটনাশক ট্যাবলেট পান করে ইব্রাহিম মিয়া (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বামৈ পশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের আবু মিয়ার ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে লাখাই থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, দুপুরে পরিবারের সবার অগোচরে ইব্রাহিম কীটনাশক ট্যাবলেট ‘বুলেট’ সেবন করে ছটফট করতে থাকেন। বিষয়টি নজরে আসলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

সেখানে নিয়ে যাওয়ার পথেই ইব্রাহিমের মারা যান। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন— জনৈক কিশোরীর সঙ্গে ইব্রাহিমের প্রেমের সম্পর্ক চলছিলো। এ ঘটনার জেরই আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(আজকের সিলেট/২১ জুন/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন