২৭ জুলাই ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের সদরের সমশেরগঞ্জ বাজার থেকে ইয়াবাসহ মোতাহার হোসেনকে (৩২) আটক করেছে জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি)। মোতাহার হোসেন কনকপুর ইউনিয়নের দজবালী গ্রামের আব্দুস সত্তারের ছেলে।
বুধবার রাতে শমসেরগঞ্জ ইউনিয়নের আটগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশের এসআই সুকোমল ভট্টাচার্য্য ও এএসআই মমিন উল্ল্যাহ’র নেতৃত্বে গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের এএসআই মো. মুমিন বিষয়টি নিশ্চিত করে বিবার্তাকে জানান, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা প্রক্রিয়া চলছে।
(আজকের সিলেট/২৭ জুলাই/ডি/কেআর/ঘ.)