২১ জুন ২০১৮


মিরাবাজারে ভাইয়ের হাতে ভাই খুন নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর মিরাবাজারে মামাতো ভাইয়ের আঘাতে স্বপন আহমদ (২৫) নামে তার এক ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। স্বপন মিরাবাজারের মৌসুমী আবাসিক এলাকার ৭৬ নম্বর বাসার বাসিন্দা মৃত আহমদ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, বুধবার রাতে পারিবারিক বিরোধের জেরে নগরীর মিরাবাজারে স্বপন আহমদ নামের এক যুবককে তাঁর মামাতো ভাই সোহেল পাথর দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের উদ্যোগ নিয়েছিল তাদের পরিবার। পরে পুলিশের হস্তক্ষেপে মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

(আজকের সিলেট/২১ জুন/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন