২০ জুন ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়েছেন জৈন্তাপুর উপজেলার অধীনস্থ ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদ ও সাধারণ সম্পাদক মোঃশাহজাহান।
বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত সিলেট জেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দেলোওয়ার হোসেন দিনার ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকিসহ সকল নেতৃবৃন্দ কে অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ বলেন, রাজনীতির এক কঠিন ক্রান্তিকালে সিলেট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। তারা আশা রাখেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বর্তমান সরকার পতন আন্দোলনে তৃণমুলকে সাথে নিয়ে অগ্রণী ভুমিকা পালন করবেন এবং ছাত্রদলের রাজনিতীতে এক দৃষ্টান্ত স্থাপন করবেন। সিলেট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে রাজপথের কর্মীদের মুল্যায়িত করায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তারা অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির আন্দোলনসহ সকল কর্মসূচীতে নব-গঠিত জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন ।
(আজকের সিলেট/২০ জুন/ডি/কেআর/ঘ.)