২০ জুন ২০১৮
নিজস্ব প্রতিবেদক : মাহি উদ্দিন আহমদ সেলিম। ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবেই সিলেটে পরিচিতি তার। বাবুফের সদস্য ছাড়াও তিনি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতির দায়িত্বপালন করছেন দীর্ঘদিন থেকে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন চাইছেন।
কিন্তু মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে দলের কাছে ৫ মনোনয়ন প্রত্যাশীর তালিকা পাঠানো হলেও এতে নাম নেই সেলিমের। অনেকেই মনে করছিলেন হয়তো শেষমূহুর্তে তিনি নির্বাচন থেকে সরে দাড়াবেন। কিন্তু সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে তিনি দলের মনোনয়নপত্র ক্রয় করেছেন।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি আওয়ামীলীগের দলীয় কর্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। তা পুরন করে বৃহষ্পতিবারই তিনি জমা দিবেন।
মাহি উদ্দিন আহমদ সেলিম আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি দলীয় মনোনয়পত্র সংগ্রহ করেছি। দল যদি আমাকে নৌকা প্রতিক দেয় তবেই কেবল আমি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করব। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।
(আজকের সিলেট/২০ জুন/ডি/এসটি/ঘ.)