১৪ জুন ২০১৮
নিজস্ব প্রতিবেদক : জিন্দাবাজারে কুড়িয়ে পাওয়া ৮৫ হাজার টাকা মালিকের কাছে ফেরত দেয়া সেই রিক্সাচলক আক্তারুজ্জামানকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন।
বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বরুপ তাকে আর্থিক অনুদান প্রদান করেন জেলা প্রশাসক নুরেমী জামান।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া আজকের সিলেট ডটকমকে জানান, আমরা প্রাথমিক পর্যায়ে তাকে কিছু আর্থিক সহায়তা প্রদান করেছি। তাকে আরো সাহায্য করার চেষ্টা করব। রিক্সাচালক আখতারুজ্জামান আজিজ নগরীর উপকন্ঠে বালুচর এলাকায় থাকেন।
প্রসঙ্গত, গত ১১জুন জিন্দাবাজার এলাকায় রাস্তায় ৮৫হাজার টাকা কুড়িয়ে পান এই রিক্সা চালক। এসময় ঐ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চলছিল। রিক্সাচালক প্রাপ্ত এই টাকা তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালতের ম্যজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার কাছে সমজিয়ে দিয়ে টাকার প্রকৃত মালিককে খুঁজে বরে করে টাকা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করেন।
(আজকের সিলেট/১৪ জুন/ডি/এসসি/ঘ.)