১৩ জুন ২০১৮
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শেখ সাব মিয়া (৪২)নামে এক জেলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহতের ছেলে মোফাজ্জুল হোসেন (২০)।
স্থানীয়রা জানায়, বুধবার জেলার জামালগঞ্জ উপজেলার হালির হাওরে সকালে ছোট নৌকা নিয়ে মাছ ধরতে যান তারা। এসময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই বজ্রপাতে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই শেখ সাব মিয়া মারা যান। গুরুতর আহত মোফাজ্জুল হোসেন। স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে বাড়িতে পাঠায়। আহত মোফাজ্জুল হোসেন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল হাসেম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(আজকের সিলেট/১৩ জুন/ডি/কেআর/ঘ.)