১৩ জুন ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার দুপুরে উল্লেখিত স্থানে একটি জমিতে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে (মাধবপুর-চুনারুঘাট) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু এবং মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি অধিকাংশ পচে গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি বিস্তারিত জানা যাবে।
বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
(আজকের সিলেট/১৩ জুন/ডি/কেআর/ঘ.)