১০ জুন ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে একই ঘরের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ফুলবাড়ী উত্তরপাড়া গ্রামের শিপলু আহমদের মেয়ে মাইশা আক্তার (দেড় বছর) ও শাহাব উদ্দিনের মেয়ে মরিয়ম আক্তার (২)।
রবিবার সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতদের স্বজনরা জানান, সবাই যখন সেহরী খেয়ে ঘুমে বিভোর, তখন সকাল ৭টায় খেলার ছলে ঘর থেকে বের হয় ওই দুই শিশু। কিছুক্ষণ পর ঘুম থেকে ওঠে স্বজনরা শিশু দু’টির খোঁজ করতে থাকলে ঘরের পাশেই একটি পুকুরে শিশু দু’টির ভাসমান লাশ দেখতে পান। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(আজকের সিলেট/১০ জুন/ডি/কেআর/ঘ.)