১০ জুন ২০১৮
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশনের ২০১৮-১৯ অর্থবছরের বাজেট মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
বিকেল সাড়ে ৪টায় নগরীর হোটেল স্টার প্যাসিফিক হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ বাজেট পেশ করবেন।
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড কাউন্সিলর ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থাকবেন।
(আজকের সিলেট/১০ জুন/ডি/কেআর/ঘ.)