৪ জুন ২০২২


সিলেটে ক্যাম্পেইনের প্রথম দিনে বুস্টার নিলেন ৩১২৪ জন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে সপ্তাহব্যাপী শুরু হলো বুস্টার ডোজ ক্যাম্পেইন। শনিবার প্রথম দিনে ভ্যাকসিন নিয়েছেন ৩ হাজার ১২৪ জন।

জানা যায়, দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বিদ্যমান থাকায় সপ্তাহব্যাপী চলা টিকা কার্যক্রম আগামী ১০ জুন পর্যন্ত চলবে। ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক যারা আগে দুই ডোজ টিকা নিয়েছেন এবং চার মাস পূর্ণ হয়েছে তারা টিকা নিতে পারবেন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিন সকাল সাড়ে ৯টা থেকে সিসিক এলাকায় নির্ধারিত টিকা কেন্দ্রে ও কাউন্সিলরদের কার্যালয়ে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। দিনব্যাপী টিকা কার্যক্রমে মর্ডানার তৃতীয় ডোজ নিয়েছেন ৩ হাজার ৮০ জন। এর মধ্যে পুরুষ এক হাজার ৫২০ এবং নারী এক হাজার ৫৬০ জন। পাশাপাশি ফাইজার তৃতীয় ডোজ নিয়েছেন ৪৪ জন। এর মধ্যে পুরুষ ২৪ ও নারী ২০ জন।

শেয়ার করুন