৯ জুন ২০১৮


কমলগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ইলিয়াস মিয়া (৩৫) নিহত হয়েছেন। ইলিয়াস উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর প্রেমনগর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে।

শনিবার বিকেলের দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় হিড বাংলাদেশের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কমলগঞ্জ থানার এএসআই হামিদ জানান, বিকেলে ওই এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও তিন ব্যক্তি আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

(আজকের সিলেট/৯ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন