১৬ মার্চ ২০২৩
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বেঙ্গাডুবা গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র আব্দুল গফুর (৫৫) বাড়ির নির্মাণাধীন বসত ঘরের বারান্দার চালে দাঁড়িয়ে পানির ট্যাংক লাগানোর সময় অসাবধানতা বশত পল্লী বিদ্যুৎ এর মেইন লাইনে তাঁর মাথার পেছনে লেগে যায়। ফলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।