৯ জুন ২০১৮


বিতর্ক যেন পিছু ছাড়ছেনা মেয়র আরিফের

শেয়ার করুন

তাওহীদ রাসেল : নগরীর চৌহাট্টা এলাকায় পাবলিক টয়লেট নির্মাণের শুরু থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছেনা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর। এই উদ্যোগটি নেয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক।

সিলেট সরকারী আলীয়া মাদ্রাসার জমিতে টয়লেট নির্মাণ নিয়ে ফুঁসে উঠে আলীয়া মাদ্রাসার ছাত্ররা। তারা সড়ক অবরোধ করে মেয়র আরিফের বিরোদ্ধে কড়া ভাষায় শ্লোগানও দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্রদের সাথে কয়েক দফা বৈঠক করেন আরিফুল হক চৌধুরী।

সর্বশেষ ছাত্রদেরকে বুঝিয়ে পাবলিক টয়লেট নির্মাণও করা হয়। আর বৃহষ্পতিবার বিকেলে পবলিক টয়লেটটি উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধনের পর থেকে জনসাধারনের জন্য এটি খুলে দেয়ার কথা থাকলেও তা খুলে দেয়া হয়নি। বৃহষ্পতিবার বিভিন্ন অনলাইন গণমাধ্যম আর শুক্রবার স্থানীয় স্থানীয় দৈনিকে সংবাদটি প্রকাশিত হওয়ার পর লোকজন পাবলিক টয়লেটটি ব্যবহার করতে গেলে তা বন্ধ পান।

এদিকে, বৃহষ্পতিবার পাবলিক টয়লেটটি উদ্বোধনকালে মেয়রকে মোনাজাত করতে দেখা যায়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা চলছে। অনকেই মনে করছেন টয়লেট উদ্বোধন করা একজন মেয়রের জন্য বেমানান। আর টয়লেট উদ্বোধনকালে মোনাজাত কারাটাও দৃষ্টিকুটু।

অন্যদিকে, গত সপ্তাহে চৌহাট্টা থেকে নয়সড়ক রাস্তার কাজ শেষে হওয়ার আগেই নাম ফলক লাগিয়ে উদ্বোধন করেন মেয়র আরিফ। এনিয়ে নগড়জুড়ে সমালোচনার ঝড় বইছে।

সচেতন মহল মনে করছেন, নির্বাচনকে সামনে রেখে কাজ শেষ না করেই তড়িগড়ি করে তিনি নাম ফলক লাগাতে ব্যস্থ হয়ে পড়েছেন। আগে কাজ শেষ করে, এর পরই উদ্বোধন করার জন্য মেয়রের প্রতি আহবান জানান সচেতন মহল।

সার্বিক বিষয়ে জানতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে যোগাযোগরে চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আলিয়া মাদ্রাসার ভূমিতে ‘পাবলিক টয়লেট’ করছেন মেয়র আরিফ

 

(আজকের সিলেট/৯ জুন/টিআর/এসটি/ঘ.)

শেয়ার করুন