৮ জুন ২০১৮
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার মহব্বত খানী এলাকার ইসহাক আলীর ছেলে।
শুক্রবার ৮ জুন ভোরে উপজেলার মহব্বত খানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানার ডিউটি অফিসার এএসআই জালাল আহমেদ বলেন, বিশেষ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় ইলিয়াস আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো। তাকে আদালতে পাঠানো হবে।
(আজকের সিলেট/৮ জুন/ডি/কেআর/ঘ.)