১৮ জুলাই ২০২০


দিরাইয়ে বন্যার্তদের মাঝে পাবলিক গ্রুপের শুকনো খাবার বিতরণ

শেয়ার করুন

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে বন্যার্তদের মাঝে সামাজিক সংগঠন দিরাই থানা পাবলিক গ্রুপের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপী উপজেলার করিমপুর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন গ্রুপের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন গ্রুপের সহ অর্থ সম্পাদক হাফিজ লোকমান আহমদ, ক্রীড়া সম্পাদক শাফিউল করিম, সহ সমাজকল্যাণ সম্পাদক ইজাজুর রহমান ফাহিম, সহ সাংস্কৃতিক সম্পাদক আমজাদ সরদার, সহ পরিবেশ সম্পাদক সায়েম আহমদ, সদস্য সাইদুর রহমান প্রমুখ ।

শেয়ার করুন