৬ জুন ২০১৮


গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি নিয়ে মতবিনিময়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : জেলা প্রশাসন, সিলেট গ্রামীণ জনগণ বিশেষ করে নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ‘গণমাধ্যমের ভ‚মিকা’ শীর্ষক মতবিনিময় সভা বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কে অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ পরিচালক দেবজিৎ সিন্হার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি এর আর্থিক সহায়তায় পরিচালিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প এর সহযোগিতায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে দেবজিৎ সিন্হা বলেন, গত জুলাই ২০১৭ থেকে ফেব্রæয়ারি ২০১৮ পর্যন্ত সিলেটের প্রকল্পভুক্ত ৬ টি উপজেলার ৫০টি ইউনিয়নে ৯০২টি মামলা দায়ের হয়েছে যার মধ্যে ৪৯০টি মামলা (৫৪%) নিষ্পত্তি হয়েছে, এর মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ৩৭৭ টি মামলার (৭৭%) এবং ক্ষতিপূরণ বাবদ ৩১,৮০,০০০ টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণকে আদায় করে দেয়া সম্ভব হয়েছে। এছাড়াও জমি উদ্ধার হয়েছে ৩৬৩ শতাংশ যার আনুমানিক মূল্য ১৮,৭০,২০০ টাকা।

এসময় তিনি গ্রাম আদালতের সেবাসমূহের ওপর মানুষের আস্থা বৃদ্ধি এবং এর বিচারিক সুবিধার কথা সিলেট জেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও সুবিধা বঞ্চিত গ্রামীণ জনগণ বিশেষত নারীদের মাঝে পৌঁছে দেবার জন্য গণমাধ্যমের কর্মীদের আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথিও বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি।

(আজকের সিলেট/৬ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন