৬ জুন ২০১৮


মধ্যরাতে কয়েস লোদীর সাথে কি কথা মেয়র আরিফের?

শেয়ার করুন

নিজম্ব প্রতিবেদক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারো গভীর রাতে সিসিকের প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদীর হাউজিং এস্টেইটস্থ কাউন্সিলর অফিসে গেলেন সিটি মেয়র মেয়র আরিফুল হক চৌধুরী। এনিয়ে নগরজুড়ে রসালো আলোচনার ঝড় বইছে।

প্রত্যক্ষদর্শী ও সমাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাত ১টার দিকে মেয়র আচমকাই মেয়র আরিফুল হক চৌধুরী কয়েস লোদীর অফিসে উপস্থিত হন। এসময় কয়েস লোদী মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ স্থানীয় জনতাকে নিয়ে বসে গল্পকরছিলেন। এর আগে গত বছরের ৭নভেম্বরও একই কায়দায় ভোরবেলা কয়েস লোদীর বাসা দিয়েছিলেন মেয়র আরিফ।

মেয়র উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন। এসময় মেয়র ও প্যনেল মেয়রকে বেশ কয়েকবার কানাকানি করতেও দেখা যায়।

সূত্রমতে, অতীতের সৃষ্ট ভুলবোঝাবুঝির ঘটনা ভুলে গিয়ে ভবিষ্যতে দুজনে এক সাথে কাজ করার জন্য পুনরায় আহবান জানান।

এদিকে মধ্যরাতে কয়েস লোদীর অফিসে যাওয়া নিয়ে নগরজুড়ে রসালো আলোচনা চলছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মনে করছেন মাত্র কয়েক দিন আগেও মেয়র দেশের বাহিরে যাওয়ার প্রক্কালে প্যানেল মেয়র (১) হিসেবে কয়েস লোদীকে মেয়রের দায়িত্ব না দিয়ে গেলেও হঠাৎ করে তার কাছে কয়েস লোদীর এত গুরুত্ব কেন বেড়ে গেলো?

জানা যায়, সর্বশেষ থাইলেন্ড সফরে যাওয়ার পর কয়েস লোদীকে দায়িত্ব না দিয়ে যাওয়ার প্রেক্ষিতে কয়েস লোদীর আইনজীবী মেয়র আরিফকে একটি চিঠি দেন। চিঠিতে বলা হয়- সুপ্রিম কোর্টের কোথাও প্যানেল মেয়র নিয়ে কোন রীট বিচারাধিন না থাকার পরও মেয়র সরাসরি কোর্ট অবমাননা করছেন।

অনেকেই মনে করছেন, নির্বাচনকে সামনে রেখে যেকোনো মূল্যে অতিতের বিরোধ ভূলিয়ে কয়েস লোদীকে নিজের কাছে বেড়াতে চাইছেন মেয়র আরিফ। আর একারনেই তার এই হঠাৎ যাওয়া।

তবে বিষয়টি নিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী ও প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, দীর্ঘ চার বছরেরও বেশী সময় থেকে দুজনের মধ্যে ঠান্ডা মাথার লড়াই চলছে। আর গত ২ নভেম্বর সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরীর জন্মদিন অনুষ্ঠানে দুজনকে একান্তে কথা বলতে দেখা যায়। এই অনুষ্ঠানে একে অপরকে কেকও খাইয়ে দেন। এর পর ৭ নভেম্বর কয়েস লোদীর বাসায় যান মেয়র আরিফ।

অবশেষে কয়েস লোদীর বাসায় মেয়র আরিফ

সাড় তিন বছর পর এক সাথে আরিফ-লোদী!

(আজকের সিলেট/৬ জুন/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন