৬ জুন ২০১৮
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তুহিদা বেগম এবং নিখোঁজ হওয়া মারুফা বেগমেরও লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল নয়টার দিকে মারুফার লাশ বড়বাগা নদীতে ভেসে উঠে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ স্থানীয়দের সহযোগীতায় লাশ উদ্ধার করে।
স্থানীদের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে উসমানপুর ইউনিয়নের বড়ভাগা নদীতে গোসল করতে যায় আলীপুর গ্রামের সুলতান মিয়ার মেয়ে তুহিদা বেগম (৭) ও একই গ্রামের জালাল মিয়ার মেয়ে মারুফা বেগম (৬)।
এসময় নদীর পানির স্রোতা তুহিদা ও মারুফা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তুহিদার লাশ নদী থেকে উদ্ধার করেন এবং মারুফা নিখোঁজ ছিলো।
বুধবার সকালে মারুফার লাশ নদীতে ভেসে উঠলে পুলিশ স্থানীয়দের সহযোগীতায় লাশ উদ্ধার করেন।
ওসমানীনগর থানার ওসি মো. সহিদ উল্যা বলেন, মারুফার লাশ নিখোঁজের কিছু দূরে ভেসে উঠলে খবর পেয়ে থানা পুলিশ উদ্ধার করে। এ ব্যপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
(আজকের সিলেট/৬ জুন/ডি/এসটি/ঘ.)