২৬ জুলাই ২০২১


আজমিরীগঞ্জে অগ্নিকাণ্ডে দুই বাড়ি ভস্মিভূত

শেয়ার করুন

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে অগ্নিকাণ্ডে দুইটি বাড়ি ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার রাতে আজমিরীগঞ্জ বাজারের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. নূরুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাত ৮টার দিকে আজমিরীগঞ্জ বাজারের আবাসিক এলাকার রাজ্জাক মিয়ার বাসায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের বাসায়ও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থেকে ফায়ার সার্ভিস কর্মীরা রওনা হন। তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই দুইটি ঘর আগুনে পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন