৫ জুন ২০১৮


আধুনিক ১নং ওয়ার্ড গড়তে চান রনি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন তরুন ব্যবসায়ী ও সাবেক ছাত্র নেতা ইকবাল আহমদ রনি।

ওয়ার্ডের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার সাথী হয়ে তাদের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে রনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের অবহেলিত ১ নং ওয়ার্ডকে মাদকের অভিশাপমুক্ত করে আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত ডিজিটালাইজড হিসেবে প্রতিষ্ঠিত করাই তার মুল লক্ষ।

স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, সকল শুকরিয়া মহান আল্লাহ রাববুল আলামিনের যিনি আমাকে জনগণের সেবা করতে জনগণের পাশে দাঁড়ানোর পথ সুগম করে দিয়েছেন। আল্লাহর অশেষ কৃপায় নির্বাচনে এলাকাবাসী আমাকে কাউন্সিলর নির্বাচিত করলে এলাকার উন্নয়নের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাবো।

তিনি বিভিন্ন প্রকারে গণসংযোগ শুরু করেছেন এবং সকাল থেকে রাত অবধি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া কামনা করছেন।

উল্লেখ্য, তরুন ব্যসায়ী ইকবাল আহমদ রনি মিরের ময়দান এলাকার অর্নব-২৪ নং বাসার আব্দুল হান্নান মিয়ার পুত্র।

(আজকের সিলেট/৫ জুন/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন