৫ জুন ২০১৮


ওসমানীনগরে নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তুহিদা বেগম(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তুহিদার সাথে গোসল করতে গিয়ে মারুফা বেগম(৬) নামের অপর এক শিশু নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার উছমানপুর ইউপির আলীপুর বড়ভাগা নদিতে ঘটনাটি ঘটে। মৃত তুহিদা আলীপুর গ্রামের সুলতান মিয়ার মেয়ে এবং নিখোঁজ মারুফা একই গ্রামের জলাল মিয়ার মেয়ে।

ওসমানীনগর থানার এসআই চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে তুহিদা, মারুফা সহ চার শিশু উপজেলার আলীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বড়ভাগা নদীতে গোসল করতে নামে। এ সময় পানির প্রবল স্রোতে তুহিদা ও মারুফা নদীতে তলিয়ে গেলে তাদের সাথে থাকা অন্য দুই শিশু চিৎকার করতে থাকলে এলাকার লোকজন এসে তুহিদার লাশ নদী থেকে উদ্ধার করেন। নদীর পানিতে তলিয়ে যাওয়ায় মারুফা নিখোঁজ রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মঙ্গলবার দুপুর ২টায় ও মারুফাকে উদ্ধার করা সম্ভব হয়। পুলিশ ফায়ার সার্ভিস সহ স্থানীয় ভাবে নিখোঁজ মারুফাকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

(আজকের সিলেট/৫ জুন/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন