৫ জুন ২০১৮
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সহ সভাপতি নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম-এর সম্পাদক ও দৈনিক শ্যামল সিলেট-এর সিনিয়র রিপোর্টার রজত কান্তি চক্রবর্তী। সম্প্রতি জেলা সম্মেলনে তাকে গুরুত্বপূর্ণ এ পদে মনোনীত করা হয়।
এদিকে, গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে রজত কান্তি চক্রবর্তী বলেছেন- সংখ্যালঘু তথা নির্যাতিত, নিপীড়িত নিষ্পেষিত মানুষের দাবী আদায়, অন্যায় অবিচারের প্রতিবাদে ও জেলা কমিটির সার্বিক কর্মকান্ডে তিনি একজন কর্মী হিসাবে সক্রিয় ভূমিকা রাখবেন। এজন্য তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামানা করেছেন।
(আজকের সিলেট/৫ জুন/ডি/কেআর/ঘ.)