৪ জুন ২০১৮


খাদিমনগরে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট শহরতলির খাদিমনগর এলাকায় দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতা মহিলাকে ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ওই মহিলার বাড়ি খাদিমনগর ১নং ওয়ার্ডের চাতল গ্রামে। তার অভিযোগ, চাতল পূর্বপাড়ার সিএনজি চালক আব্দুল হক তাকে ধর্ষণ করেছেন।

তিনি জানান, বড়গুল এলাকায় একটি বাসায় কাজ করেন তিনি। সোমবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এসময় আব্দুল হকের সিএনজি অটোরিকশা এলে সেটিতে ওঠেন তিনি। বড়গুলে যাওয়ার পথে ডলিয়া নামক স্থানে অটোরিকশা থামিয়ে জোরপূর্বক পার্শস্থ জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করেন আব্দুল হক।

ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে দায়িত্বরত এসআই ফারুক মিয়া জানান, ধর্ষিতা ওই মহিলার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

(আজকের সিলেট/৪ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন